সরকারি কর্মচারী হাসপাতালে ৩৩ জনের নিয়োগ, এসএসসি পাসেও আবেদন
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল। প্রতিষ্ঠানটি ১০ পদে ৩৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে। আগ্রহীরা প্রার্থীরা আগামী ১৪ জুলাই বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সরকারি কর্মচারী হাসপাতাল (জনপ্রসাশন মন্ত্রণালয়);
১. পদের নাম: অ্যানেসথেটিস;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
২. পদের নাম: অডিওলজিস্ট;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
৩. পদের নাম: অকুপেশনাল থেরাপিস্ট;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
৪. পদের নাম: স্পীচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
৫. পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
৬. পদের নাম: কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৭. পদের নাম: ই.পি.আই টেকনিশিয়ান;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ১০,২০০-১৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
৮. পদের নাম: হিসাবরক্ষক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-১৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
৯. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-১৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
১০. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১৪টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল
ঢাকা।
আবেদন শুরু
১৮ জুন ২০২৬, সকাল ১০টা।
বয়স
১ জুন ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৫ নং পদের জন্য ১৬৮ টাকা, ৬-৯ নং পদের জন্য ১১২ টাকা, ১০ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৪ জুলাই ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।
* আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

চাকরি চাই ডেস্ক