এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে ইবনে সিনা, থাকছে প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটি লোকাল প্রকিউরমেন্ট বিভাগ ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে। গত ১৭ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
এক্সিকিউটিভ
বিভাগ
লোকাল প্রকিউরমেন্ট
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইআরপি সফটওয়্যারে পারদর্শী হতে হবে। ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মক্ষেত্র
অফিসে।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা
২৫ থেকে ৩২ বছর।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, মুনাফার অংশ, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নিয়ম অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
২৮ জুন ২০২৬;

চাকরি চাই ডেস্ক