ম্যানেজার পদে নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, স্নাতক পাসেই আবেদন
ছবি : ফ্রিপিক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার (পিবিএম)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম
প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার (পিবিএম)
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা
৫ বছর।
বেতন
আলোচনা সাপেক্ষে।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)
বয়স
নির্ধারিত নয়।
কর্মস্থল
যে কোনো স্থান।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
২ জুলাই ২০২৬;

চাকরি চাই ডেস্ক