এইচএসসি পাসে আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন চলছে
আড়ংয়ে ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ এসেছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের আউটলেটের জন্য ‘ক্যাশিয়ার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাস প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম ও যোগ্যতা
পদের নাম: ক্যাশিয়ার।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল ও সুযোগ-সুবিধা
চাকরির ধরন: ফুল টাইম।
প্রার্থীর ধরন: এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মস্থল: নির্বাচিত প্রার্থীদের ঢাকা জেলার যেকোনো আউটলেটে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জনপ্রিয় জব পোর্টাল বিডিজবস ডটকম এর মাধ্যমে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ২৮ জুন ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

চাকরি চাই ডেস্ক