স্নাতক পাসে নিয়োগ দেবে এসিআই কোম্পানি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই পিএলসি নিয়োগ। প্রতিষ্ঠানটি ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ২৭ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে (এসএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ অগ্রাধিকারযোগ্য)। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা প্রয়োজন নেই। নারী-পুরুষ (উভয়) প্রার্থী আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র
মাঠ পর্যায়ে
বয়সসীমা
সর্বোচ্চ ৩২ বছর।
কর্মস্থল
যেকোনো জায়গায়
বেতন
আকর্ষণীয় বেতন কাঠামো
অন্যান্য সুবিধা
প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, উৎসব বোনাস, বিক্রয় সংক্রান্ত প্রণোদনা, বিদেশ ভ্রমণ, চিকিৎসা সুবিধা, মুনাফার অংশ।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
০২ জুলাই ২০২৬;

চাকরি চাই ডেস্ক