এইচএসসি পাসে সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ২৮ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
সেলস অফিসার
পদসংখ্যা
নির্ধারিত নয়
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
এইচএসসি পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে। বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। নারী-পুরুষ (উভয়) প্রার্থী আবেদন করতে পারবে।
কর্মক্ষেত্র
মাঠ পর্যায়ে
বয়সসীমা
সর্বোচ্চ ৩২ বছর।
কর্মস্থল
যেকোনো জায়গায়।
বেতন
আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
১০ জুলাই ২০২৬;

চাকরি চাই ডেস্ক