চাকরি দেবে এসিআই মোটরস, থাকছে প্রভিডেন্ট ফান্ডসহ একাধিক সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি সিনিয়র/সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ০৮ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
সিনিয়র/সেলস এক্সিকিউটিভ
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
বিএসসি / বিবিএ / এমবিএ ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা
২২ থেকে ৩২ বছর।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
২৯ জুলাই ২০২৬;

চাকরি চাই ডেস্ক