চাকরি দেবে ইউসিবি ব্যাংক, ৪০ বছর বয়সেও আবেদন
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। প্রতিষ্ঠানটি ‘কেমিক্যাল ইঞ্জিনিয়ার (ইও/এসইও/এভিপি)’ পদে জনবল নিয়োগ দেবে। ১৪ জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২০ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই বিএসসি অথবা এমএসসি ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম
কেমিক্যাল ইঞ্জিনিয়ার (ইও/এসইও/এভিপি)
পদসংখ্যা
নির্ধারিত নয়।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়);
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই বিএসসি অথবা এমএসসি (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিধারী হতে হবে। ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
বেতন ও অন্যান্য সুবিধা
আলোচনা সাপেক্ষে।
বয়সসীমা
৪০ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
২০ জুলাই ২০২৬;
সূত্র: বিডিজবস

চাকরি চাই ডেস্ক