স্থাপত্য অধিদপ্তরে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে স্থাপত্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ৯টি পদে ৩৩ জনকে নিয়োগ দেবে। ১৫ জুলাই সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।
পদের বিবরণ
১. পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার) (গ্রেড-২);
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);
২. পদের নাম: লাইব্রেরিয়ান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);
৩. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
৫. পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার) (গ্রেড-৪);
পদসংখ্যা: ১১টি;
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);
৬. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৭. পদের নাম: সহকারী টেলিফোন অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৮. পদের নাম: গাড়িচালক;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৯. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
প্রর্থীর ধরন
নারী-পুরুষ (উভয়);
কর্মস্থল
যে কোনো স্থান।
প্রর্থীর বয়স
১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে) হতে হবে;
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়
৬ আগস্ট ২০২৬, বিকাল ৫টা;
*আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

চাকরি চাই ডেস্ক