পাঠাওয়ে শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ
অ্যাপভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান পাঠাও তাদের কার্যপরিধি সম্প্রসারণের অংশ হিসেবে ‘ফিল্ড এজেন্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গড়ার সুযোগ। এরই মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত।
প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য নির্দিষ্ট কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। ফলে পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম বা ফুল-টাইম কাজের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়িয়ে নিতে পারবেন আগ্রহীরা।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে। প্রার্থীর বয়স সর্বনিম্ন ২০ বছ।শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদসংখ্যা : নির্ধারিত নয়।
বেতন ও সুবিধা: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদন শুরু: ২ আগস্ট ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবস ডটকম অথবা পাঠাওয়ের অফিশিয়াল জব পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক