অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ডাচ-বাংলা ব্যাংক, বেতন ৫৯ হাজার
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। ১৩ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট অফিসার
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
অন্যান্য যোগ্যতা
বাংলা ও ইংরেজিতে কার্যকর যোগাযোগ দক্ষতা থাকতে হবে। দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা।
দায়িত্বসমূহ
ব্যাংকের নিয়ম অনুযায়ী নির্ধারিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা। গ্রাহক সেবা প্রদান এবং সংশ্লিষ্ট নথিপত্র প্রস্তুত করা। এ ছাড়া দৈনন্দিন লেনদেন এবং হিসাব রক্ষণাবেক্ষণ করা।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)
প্রার্থীর বয়সসীমা
সর্বোচ্চ ৩২ বছর।
কর্মস্থল
দেশের যেকোনো স্থান।
বেতন
প্রবেশনকালীন ৪০,০০০ টাকা, চাকরি স্থায়ী হলে ৫৯,২৪৫ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
আবেদন শেষ সময়
১৩ সেপ্টেম্বর, ২০২৬;

চাকরি চাই ডেস্ক