দাঈ নেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আছে থাকা-খাওয়ার ব্যবস্থা
আস-সুন্নাহ ফাউন্ডেশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠানটি দাওয়াহ কার্যক্রম পরিচালনা এবং উপকারভোগীদের কাছে নৈতিক ও ইসলামের শিক্ষা পৌঁছে দিতে ৭ জন উদ্যমী, নিষ্ঠাবান দাঈ নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৮ থেকে ২৫ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম
দাঈ
পদসংখ্যা
০৭ জন।
চাকরির ধরন
বেসরকারি, ফুল টাইম;
প্রার্থীর ধরন
শুধু পুরুষ।
বয়সসীমা
উল্লেখ নেই।
কর্মস্থল
দেশের যেকোনো স্থানে।
বেতন
১৮,০০০-২৫,০০০ টাকা (মাসিক)।
প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি
১. স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাকমিল/কামিল/মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ সম্পন্ন ইসলামি জ্ঞান ও দাওয়াহ সম্পর্কে সুদৃঢ় ধারণা।
২. প্রযুক্তিগত জ্ঞান (এমএস অফিস, গুগল ওয়ার্কস্পেস অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ইত্যাদি ও সমসাময়িক চ্যালেঞ্জ সম্পর্কে সম্যক ধারণা।
৩. দাওয়াহকে জীবনের মিশন হিসেবে গ্রহণের মানসিকতা।
৪. কমিউনিকেশন স্কিলে পারদর্শী।
৫. বাস্তবভিত্তিক দাওয়াহ কাজের অভিজ্ঞতা।
৬. দেশের যেকোনো প্রান্তে মাঠপর্যায়ে ঘুরে এবং আবাসিকভাবে অবস্থান করে কাজ করার পূর্ণ মানসিকতা ও শারীরিক সক্ষমতা থাকতে হবে।
অন্যান্য সুবিধা
থাকা-খাওয়ার ব্যবস্থা, বছরে দুটি ঈদ বোনাস, প্রতি বছর বেতন বৃদ্ধির সুযোগ।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

চাকরি চাই ডেস্ক