স্নাতক পাসে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই বিএসসি অথবা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার
বিভাগের নাম
কন্টাক্ট ফার্মিং
পদসংখ্যা
নির্ধারিত নয়।
চাকরির ধরন
বেসরকারি, ফুল টাইম।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই বিএসসি অথবা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা
৩-৭ বছর।
বেতন ও অন্যান্য সুবিধা
আলোচনা সাপেক্ষে।
বয়সসীমা
২৫-৩৫ বছর।
কর্মস্থল
যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
৬ সেপ্টেম্বর ২০২৬
সূত্র : বিডিজবস ডটকম

চাকরি চাই ডেস্ক