এইচএসসি পাসে বিভিন্ন জেলায় চাকরি দেবে এসিআই
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) এর হাইজিন বিজনেস বিভাগের ‘মডার্ন ট্রেড’ শাখায় ‘সেলস অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম
সেলস অফিসার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
কর্মীদের আর্থিক নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে আকর্ষণীয় পারিশ্রমিকের ব্যবস্থা রয়েছে।
বেতন
আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
অন্যান্য সুবিধা
কোম্পানির নীতিমালা অনুযায়ী নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা বিডিজবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু
৩০ আগস্ট, ২০২৬।
আবেদনের শেষ তারিখ
২১ সেপ্টেম্বর, ২০২৬।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক