১১২ জনকে নিয়োগ দেবে বনশিল্প উন্নয়ন করপোরেশন
সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন। প্রতিষ্ঠানটি ৬ পদে ১১২ জনকে নিয়োগ দেবে। আগামী ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় আবেদন শুরু হয়ে চলবে আগামী ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
মোট পদ: ৬টি ক্যাটাগরিতে ১১২ জন।
পদের বিবরণ
১. সহকারী হিসাব কর্মকর্তা (গ্রেড-১১)
পদসংখ্যা: ১৯টি
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর (এম.কম.) অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক (বি.কম.) ডিগ্রিসহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২. সহকারী মাঠ তত্ত্বাবধায়ক (গ্রেড-১২)
পদসংখ্যা: ৩৭টি
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক (বি.এসসি.) দ্বিতীয় বিভাগে অথবা বি-এজি ডিগ্রি থাকতে হবে।
৩. উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন) (গ্রেড-১৪)
পদসংখ্যা: ১৪টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
৪. উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব) (গ্রেড-১৪)
পদসংখ্যা: ১৫টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক (বি.কম.) ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
৫. নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন) (গ্রেড-১৬)
পদসংখ্যা: ১৪টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
৬. নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব) (গ্রেড-১৬)
পদসংখ্যা: ১৩টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (বাণিজ্য) পাস হতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।
বয়সসীমা
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি
১ ও ২ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকা মোট ১৬৮ টাকা। ৩ থেকে ৬ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকা মোট ১১২ টাকা। তবে সব গ্রেডের অনগ্রসর প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের পরীক্ষার ফি ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা মোট ৫৬ টাকা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ সময়
২৯ সেপ্টেম্বর ২০২৬;
*আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন।

চাকরি চাই ডেস্ক