ডিপ্লোমা পাসে ২০০ জনকে নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল)। প্রতিষ্ঠানটি ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ২০০ জনকে নিয়োগ দেবে। আবেদন করা যাবে ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে এইচএসসি অথবা ডিপ্লোমা পাস হতে হবে।
পদের নাম
ডাটা এন্ট্রি অপারেটর।
পদসংখ্যা
২০০ জন।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে এইচএসসি অথবা ডিপ্লোমা পাস হতে হবে। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা প্রযোজ্য নয়। প্রার্থীর বয়স ১৮-৩৫ বছর হতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
আলোচনা সাপেক্ষে।
কর্মস্থল
ঢাকা (মিরপুর), সিলেট (সদর) ও টাঙ্গাইল জেলায় ধন বাড়িতে কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
১০ অক্টোবর ২০২৬
সূত্র: বিডিজবস ডটকম

চাকরি চাই ডেস্ক