ঢাকায় নিয়োগ দেবে নগদ, থাকছে না বয়সসীমা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ দেবে। ২৩ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই বিএসসি অথবা এমএসসি ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম
প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার
বিভাগের নাম
নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি
পদসংখ্যা
১ জন।
চাকরির ধরন
বেসরকারি, ফুল টাইম।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়);
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই বিএসসি অথবা এমএসসি ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা
৮ বছর।
বেতন ও অন্যান্য সুবিধা
আলোচনা সাপেক্ষে।
বয়সসীমা
নির্ধারিত নয়।
কর্মস্থল
ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

চাকরি চাই ডেস্ক