অভিজ্ঞতা ছাড়াই ইবনে সিনায় চাকরি, সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটির ন্যাচারাল মেডিসিন বিভাগে মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য কোনো পূর্বঅভিজ্ঞতার প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের কপিসহ উল্লিখিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরোধ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম
মেডিকেল প্রমোশন অফিসার
বিভাগ
ন্যাচারাল মেডিসিন
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। স্বাস্থ্যসেবা পেশাজীবী, বিভিন্ন প্রতিষ্ঠান এবং ফার্মেসির সাথে সুসম্পর্ক গড়ে তোলার দক্ষতা।
অভিজ্ঞতা
প্রয়োজন নেই।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়);
বয়সসীমা
২৩ থেকে ৩২ বছর।
কর্মস্থল
যেকোনো জায়গায়।
বেতন ও অন্যান্য সুবিধা
২৪,৬০৫ টাকা (মাসিক)। এ ছাড়া টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
০৬ অক্টোবর ২০২৬;
সূত্র: বিডিজবস

চাকরি চাই ডেস্ক