চাকরি দিচ্ছে ইবনে সিনা, বেতন ছাড়াও যেসব সুবিধা থাকছে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। গত ৩০ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
পদের নাম
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ
মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, ইউনিট-২ (মাওনা, গাজীপুর)
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
মাইক্রোবায়োলজিতে এমএসসি ডিগ্রিধারী হতে হবে। ফার্মাসিউটিক্যাল/ওষুধ কোম্পানিতে কাজের দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা
কমপক্ষে ২ থেকে ৫ বছর।
চাকরির ধরন
ফুলটাইম।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা
২৫ থেকে ৩৫ বছর।
কর্মস্থল
গাজীপুর।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
চিকিৎসা ভাতা, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নিয়ম অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
৮ অক্টোবর ২০২৬;

চাকরি চাই ডেস্ক