বিটিভিতে বাংলা ও ইংরেজি সংবাদ উপস্থাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
দেশের গণমাধ্যম অঙ্গনে ক্যারিয়ার গড়ার দারুণ এক সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। রাষ্ট্রীয় এই গণমাধ্যমে বাংলা ও ইংরেজি সংবাদ উপস্থাপক হিসেবে সম্ভাবনাময় ও মেধাবী মুখ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গতকাল রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ টেলিভিশনের অফিশিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সংবাদ উপস্থাপনায় আগ্রহীরা আগামী ৭ অক্টোবর ২০২৬, তারিখের মধ্যে ছবিযুক্ত পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)সহ আবেদন করতে পারবেন।
আবেদনের ঠিকানা
ডাকযোগের পাশাপাশি প্রার্থীরা ডিজিটাল মাধ্যমেও খুব সহজে আবেদন পাঠাতে পারবেন। আবেদনের মাধ্যমগুলো নিচে দেওয়া হলো
ডাকযোগে ঠিকানা : উপ-মহাপরিচালক (বার্তা), বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর ভবন, রামপুরা, ঢাকা-১২১৯।
ইমেইল : newsaudition@btv.gov.bd
হোয়াটসঅ্যাপ নম্বর : 01332125138
সংবাদ উপস্থাপনা ও সম্প্রচার সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে ইচ্ছুক যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সূত্র : বিটিভির ভেরিফায়েড ফেসবুক পেজ

চাকরি চাই ডেস্ক