Skip to main content
NTV Online

শেয়ারবাজার

শেয়ারবাজার
  • অ ফ A
  • আর্থিক প্রতিবেদন
  • লভ্যাংশ
  • রেকর্ড ডেট
  • এজিএম/ইজিএম
  • ক্রেডিট রেটিং
  • করপোরেট সংবাদ
  • আইপিও/রাইট
  • কোম্পানি
  • বাজার
  • ব্লক মার্কেট
  • বোর্ড মিটিং
  • বন্ড মার্কেট
  • সাক্ষাৎকার
  • বিবিধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শেয়ারবাজার
  • বাজার
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৮:১৫, ২০ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৮:২০, ২০ ডিসেম্বর ২০২৩
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৮:১৫, ২০ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৮:২০, ২০ ডিসেম্বর ২০২৩
আরও খবর
ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল
ডিএসইতে মূলধন কমল ৩৯০১ কোটি টাকা
সিএসইতে সূচকসহ লেনদেন কমেছে
এক দিনে ডিএসইতে মূলধন কমেছে ৩১০২ কোটি টাকা
ডিএসইতে সূচকসহ বেড়েছে লেনদেন
সূচক-মূলধন বাড়তি

ডিএসইতে লেনদেন সাতশ কোটি

অর্থ-বাণিজ্য ডেস্ক
১৮:১৫, ২০ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৮:২০, ২০ ডিসেম্বর ২০২৩
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৮:১৫, ২০ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৮:২০, ২০ ডিসেম্বর ২০২৩

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (২০ ডিসেম্বর) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন সাতশ কোটি টাকার ঘরের কাছাকাছিতে অবস্থান করেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে লেনদেন পরিমাণ। এদিন দুই স্টকে বেড়েছে বাজার মূলধন।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ বুধবার ডিএসইতে ৬৮৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৫২১ কোটি ৮৪ লাখ টাকা। অপরদিক এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৪ হাজার ১৩৫ কোটি ৬৮ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৪ হাজার ৫৫ কোটি ছয় লাখ টাকার শেয়ার। 

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬১ দশমিক ৯৮ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯৯ দশমিক ৪৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৭ দশমিক ৪৪ পয়েন্টে। 

ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮৫টির ও কমেছে ৮২টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৭৯টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজের শেয়ার। কোম্পানিটির ৪৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৪১ কোটি ৪৮ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ২৮ কোটি ৭০ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ২৬ কোটি ৩৩ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ২৫ কোটি ৯ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ২০ কোটি ৯৫ লাখ টাকা, বিডি থাইয়ের ১৫ কোটি ৩৫ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৪ কোটি ৪৫ লাখ টাকা, বিচ হ্যাচারির ১৪ কোটি ৪২ লাখ টাকা এবং এশিয়ান টাইগার সন্ধানি লাইফ গ্রোথের ১২ কোটি ৪৯ লাখ টাকার মেয়ার কেনাবেচা হয়েছে।

সিএসইতে বুধবার ১৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৩৯ লাখ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৯ হাজার ৫২৮ কোটি ৬৮ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ছয় লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ৮ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭১ দশমিক ৭২ পয়েন্টে। সিএসই৫০ সূচক এক দশমিক শূন্য পাঁচ পয়েন্ট, সিএসই৩০ সূচক আট দশমিক ৬৩ পয়েন্ট, সিএসসিএক্স সূচক পাঁচ দশমিক ১২ পয়েন্টে এবং সিএসআই সূচক দশমিক ৫২ পয়েন্ট বেড়েছে।

সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৭টির, কমেছে ৫২টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৯৯টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিক হোটেলের দুই কোটি ৭৫ লাখ টাকা, ড্যাফোডিল কম্পিউটার্সের এক কোটি ৯৪ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের এক কোটি ৪৮ লাখ টাকা, সিনোবাংলার এক কোটি ৪৩ লাখ টাকা, নাভানা ফার্মার ৭৯ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ৭৭ লাখ টাকা, একমি পেস্টিসাইডসের ৭০ লাখ টাকা, আরএন স্পিনিংয়ের ৬২ লাখ টাকা, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ৫৬ লাখ টাকা এবং লার্ফাজহোলসিমের ৫১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: ঢাকা স্টক এক্সচেঞ্জ

০৬ আগস্ট ২০২৫
পেপার ও সেবা খাতের শতভাগ শেয়ারে উত্থান
০৩ মে ২০২৫
এপ্রিলে ১৭ হাজার কোটি টাকা হারিয়েছে ঢাকার পুঁজিবাজার
২২ আগস্ট ২০২৪
ডিএসইর সব স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ 
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৬৪ মিনিটে লেনদেন ২৮৭ কোটি টাকা
  2. PSI and Audited Financial Statements of Marico Bangladesh Limited
  3. Price Sensitive Information of Advanced Chemical Industries PLC.
  4. Price Sensitive Information of Jamuna bank PLC.
  5. তৃতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ স্কয়ার টেক্সটাইলসের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x