সূচক পতনের আধা ঘণ্টায় লেনদেন ৫৪ কোটি টাকা
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার (১২ জানুয়ারি) শুরুর প্রথম ৩০ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ৩০ মিনিটে লেনদেন হয়েছে ৫৪ কোটি এক লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৫৭ দশমিক ৪৪ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুর প্রথম চার মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ছয় পয়েন্ট। বেলা বাড়ার পর বিক্রির চাপ বাড়ে। এতে উত্থান চলে আসে পতনে। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইএক্স পতন হয়েছে ১৮ দশমিক ৪৫ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় চার হাজার ৯২১ দশমিক ১৪ পয়েন্টে।
এসময় ডিএস৩০ সূচক ৯ দশমিক শূন্য আট পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৭ দশমিক ১১ পয়েন্টে। আর ডিএসইএস সূচক দুই দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৬ দশমিক ৫৮ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৭২টির, কমেছে ১৯৩টির ও অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফোসিসের সাত কোটি ৯৯ লাখ টাকা, সিটি ব্যাংকের চার কোটি ৪৭ লাখ টাকা, যমুনা ব্যাংকের দুই কোটি ছয় লাখ টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দুই কোটি চার লাখ টাকা, ডমিনেজ স্টিলের এক কোটি ৬৭ লাখ টাকা, রহিমা ফুডের এক কোটি ৪৬ লাখ টাকা, উত্তরা ব্যাংকের এক কোটি ৪২ লাখ টাকা, ফাইন ফুডসের এক কোটি ২৯ লাখ টাকা, খান ব্রাদাসের এক কোটি ২২ লাখ টাকা এবং সিমটেক্সের এক কোটি ২০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক