সূচক উত্থানে ৩৬ মিনিটে বেড়েছে ৭৭ শতাংশ কোম্পানির দর
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) শুরুর প্রথম ৩৬ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ৩৬ মিনিটে লেনদেন হয়েছে ১৭১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৭৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে শেয়ার কেনার চাপে ডিএসইর সব ধরনের সূচক উত্থানে উঠে আসে। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটেই ডিএসইর প্রধান ডিএসইএক্স উত্থান হয়েছে ৩০ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি আরও বাড়ে। লেনদেন শুরুর প্রথম ৩৬ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ৫১ দশমিক ৭০ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২৪৫ দশমিক শূন্য ছয় পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক ১১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৪ দশমিক শূন্য দুই পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৯ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৬ দশমিক ৫৫ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৮৬টির, কমেছে ২৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা সিটি ব্যাংকের ১২ কোটি ৬৫ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের আট কোটি ২৬ লাখ টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সাত কোটি পাঁচ লাখ টাকা, সিমটেক্সের ছয় কোটি ৮৬ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ছয় কোটি ৭৮ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ছয় কোটি ৫৫ লাখ টাকা, ট্রাস্ট ব্যাংকের ছয় কোটি ৩৪ লাখ টাকা, নাভানা ফার্মার পাঁচ কোটি ৫৫ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৫ কোটি ৫৪ লাখ টাকা এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চার কোটি ৮৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক