উত্থানে সূচক, ৭০ মিনিটে লেনদেন ৪১১ কোটি টাকা
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শুরুর প্রথম ৭০ মিনিট, অর্থাৎ বেলা ১১টা ১০ মিনিটে লেনদেন হয়েছে ৪১১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৭১ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সব ধরনের সূচক ডিএসইএক্স উত্থানে উঠে আসে। লেনদেন শুরুর প্রথম দুই মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৭ পয়েন্ট। বেলা বাড়ায় পর সূচকটি পতনে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ১৩ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ১৩ পয়েন্ট। পরে সূচকটি উত্থান ফিরে। লেনদেন শুরুর প্রথম ৭০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৫১ দশমিক ২১ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৬৪০ দশমিক ৭৭ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩০ দশমিক ৭৪ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৪৯ দশমিক ৩৪ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭৪টির, কমেছে ৫৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা এসিআইয়ের ২২ কোটি ১৭ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৪ কোটি ৩৬ লাখ টাকা, এবি ব্যাংকের ১০ কোটি ৮৪ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১০ কোটি ৮৫ লাখ টাকা, ট্রাস্ট ব্যাংকের ১০ কোটি ১২ লাখ টাকা, সিটি ব্যাংকের ১০ কোটি দুই লাখ টাকা, মেঘনা ইন্স্যুরেন্সের আট কোটি ৮০ লাখ টাকা, স্কয়ার ফার্মার আট কোটি ৭৭ লাখ টাকা, একমি ল্যাবের আট কোটি ৬৯ লাখ টাকা এবং ঢাকা ব্যাংকের আট কোটি ছয় লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক