লেনদেনসহ ডিএসইতে সূচকের পতন, একদিনেই মূলধন কমল ৭৬৬৫ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৫ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে এদিন এক হাজার ১৯৬ কোটি টাকার ঘরে নেমে এসেছে। গতকাল সোমবারের (১৫ জনি) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে সাত হাজার ৬৬৫ কোটি টাকা।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থান চলে আসে। বেলা বাড়ার পর সূচকটি পতনে ফিরে আসে। আজ লেনদেন শুরুর ৫০ মিনিটে ডিএসইএক্স কমেছে ১৩ পয়েন্ট। পরে সূচকটি পতন আরও বাড়ে। এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের কমেছে ৩৫ দশমিক ১৮ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৬০৫ দশমিক ৫৭ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১৭ দশমিক ৮৩ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ১১০ দশমিক ৩১ পয়েন্টে। ডিএসইএস সূচক ৫ দশমিক ৩৮ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১২৮ দশমিক ৯০ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১৯৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ৪৫৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৯ হাজার ৩৪৫ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৯৭ হাজার ১০ কোটি ২১ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ২৪০টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার। কোম্পানিটির ৬৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনসিসি ব্যাংকের ৫২ কোটি ২৯ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ৩৫ কোটি ৩৩ লাখ টাকা, ফাইন ফুডসের ২৮ কোটি ৭৯ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ২০ কোটি ৮০ লাখ টাকা, বিডি থাইয়ের ২৩ কোটি ৩৪ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ২০ কোটি ৮১ লাখ টাকা এবং বিডি থাই ফুডের ২০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আইসিবি ইপিএমএফ ফার্স্টের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক