নগদসহ স্টক লভ্যাংশ দেবে নাভানা ফার্মা
নাভানা ফার্মাসিউটিক্যালসের লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান নাভানা ফার্মাসিউটিক্যালস (নাভানা ফার্মা) সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১৪ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। এর মধ্যে ছয় শতাংশ নগদ ও আট শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, নাভানা ফার্মার ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে পাঁচ টাকা ৯৩ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৮ টাকা ৫৯ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫১ টাকা ছয় পয়সা।
ঘোষিত নগদসহ স্টক লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২০ ডিসেম্বর সকাল ১০টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ নভেম্বর।

নিজস্ব প্রতিবেদক