২০ শতাংশ লভ্যাংশ দেবে এসিআই ফরমুলেশন
এসিআই ফরমুলেশনের লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসিআই ফরমুলেশন সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এসিআই ফরমুলেশনের ২০২৫-২৬ অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে সাত টাকা ৯৬ পয়সা। ওই অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ চার টাকা ১১ পয়সা। গত ৩০ জুন সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৮১ টাকা দুই পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল সিস্টেমে অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।

নিজস্ব প্রতিবেদক