এক ঘণ্টায় লেনদেন ১৬৭ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন চলছে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। লেনদেন শুরুর প্রথম ৬০ মিনিট বা সকাল ১১টায় ডিএসইতে ১৬৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ৬০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে তিন দশমিক ৯৫ পয়েন্ট। এসময় সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৪২৯ দশমিক ৩২ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৯০ দশমিক ৮৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক শূন্য দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৫ দশমিক ২৭ পয়েন্টে। এ সময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫১টির এবং কমেছে ১৪১টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা সামিট অ্যালায়েন্স পোর্টের পাঁচ কোটি ২২ লাখ টাকা, প্রাইম ব্যাংকের পাঁচ কোটি তিন লাখ টাকা, প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ডের চার কোটি ৮৮ লাখ টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের চার কোটি ৮৪ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের চার কোটি ১১ লাখ টাকা, পূবালী ব্যাংকের তিন কোটি ৯৭ লাখ টাকা, এমএল ডায়িংয়ের তিন কোটি ৮৩ লাখ টাকা, নাহি এ্যালুমিনিয়ামের তিন কোটি ৪৮ লাখ টাকা এবং ফার কেমিক্যালের তিন কোটি ৩১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক