ডিএসই : ব্যাংক খাতের লেনদেন ২০ শতাংশ
গেল সপ্তাহে (১ থেকে ৫ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতের কোম্পানিগুলোর শেয়ার। এতে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে। পরবর্তী অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। এই দুই খাতে সম্মিলিতভাবে লেনদেন হয়েছে ৩৪ দশমিক ৬০ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে দুই হাজার ৬৭২ কোটি ৬৮ লাখ টাকা। এতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৬৬৮ কোটি ১৭ লাখ টাকা। পুঁজিবাজারে বর্তমানে ২১টি খাতে মোট ৪১৩টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ব্যাংক এবং ওষুধ রসায়ন—এই দুই খাতের ৭০টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৯২৩ কোটি ৯৪ লাখ টাকা। বাকি ১৯টি খাতের ৩৪৩টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে এক হাজার ৭৪৮ কোটি ৭৪ লাখ টাকা।
শীর্ষ অবস্থানে থাকা ব্যাংক খাতের ৩৬টি প্রতিষ্ঠানে মোট লেনদেন হয়েছে ৫৩৪ কোটি ৮৬ লাখ টাকা। এই খাতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ১৩৩ কোটি ৭১ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২০ দশমিক শূন্য তিন শতাংশ। লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের ৩৪টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৩৮৯ কোটি আট লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১৪ দশমিক ৫৭ শতাংশ।
অন্যান্য খাতের মধ্যে বস্ত্র খাতে ৯ দশমিক ৩৪ শতাংশ, সাধারণ বিমা খাতে আট দশমিক ৮১ শতাংশ, প্রকৌশল খাতে আট দশমিক ১১ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ছয় দশমিক ৮১ শতাংশ, জীবন বিমা খাতে পাঁচ দশমিক ৬১ শতাংশ, জ্বালানি ও শক্তি খাতে পাঁচ দশমিক ১৫ শতাংশ, বিবিধ খাতে চার দশমিক ৭৩ শতাংশ, টেলিকম খাতে দুই দশমিক ৭১ শতাংশ, আইটি খাতে দুই দশমিক ৫১ শতাংশ, নন-ব্যাংকিং আর্থিক খাতে দুই দশমিক শূন্য ৯ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে দুই দশমিক শূন্য তিন শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে এক দশমিক ৮১ শতাংশ এবং সেবা আবাসন খাতে এক দশমিক ৫৪ শতাংশ লেনদেন হয়েছে।
বাকি খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে এক দশমিক ৮১ শতাংশ, চামড়া খাতে শূন্য দশমিক ৭৭ শতাংশ, সিরামিক খাতে শূন্য দশমিক ৫৯ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে শূন্য দশমিক ৬৮ শতাংশ, পাট খাতে শূন্য দশমিক ২৫ শতাংশ এবং করপোরেট বন্ড খাতে শূন্য দশমিক শূন্য এক শতাংশ লেনদেন সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক