২৪ মিনিটে শতকোটি টাকার লেনদেন, দাম বেড়েছে ৮৭ শতাংশ কোম্পানির
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শুরুর প্রথম ২৪ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ২৪ মিনিটে লেনদেন হয়েছে ১০০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৮৭ দশমিক ৩০ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে শেয়ার কেনার চাপে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে উঠে আসে। লেনদেন শুরুর প্রথম দুই মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৩৬ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি বাড়ে। লেনদেন শুরুর প্রথম ২৪ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৫১ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৩৬৩ দশমিক ১৬ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক ৯ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭ দশমিক শূন্য আট পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪৫ দশমিক শূন্য ছয় পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩২৩টির, কমেছে ১৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা মালেক স্পিনিংয়ের ছয় কোটি ৭৭ লাখ টাকা, ঢাকা ব্যাংকের চার কোটি ৯৭ লাখ টাকা, সিমটেক্সের চার কোটি ২২ লাখ টাকা, সিটি ব্যাংকের তিন কোটি ৩৯ লাখ টাকা, সায়হাম কটনের দুই কোটি ৩৫ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের দুই কোটি ২৫ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের দুই কোটি ২০ লাখ টাকা, ইসলামী ব্যাংকের দুই কোটি ১৯ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের দুই কোটি ১৯ লাখ টাকা এবং বেক্সিমকো ফামার দুই কোটি ১৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক