পুঁজিবাজারে উত্থান, বেড়েছে ৮৬ শতাংশ কোম্পানির দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ সোমবার (২ মার্চ) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭২ পয়েন্ট। গতকাল রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ৯২২ কোটি টাকা। লেনদেন বেড়ে এদিন ৭৮০ কোটি টাকায় চলে এসেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৮৬ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। অপরদিকে সূচক, লেনদেনসহ মূলধন চাঙার একই অবস্থা ছিল দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
আজ লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয়েছে ৭২ দশমিক ৩৪ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫৩৪ দশমিক শূন্য চার পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ১০ দশমিক শূন্য ছয় পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৯৯ দশমিক ৭১ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১৩৫ দশমিক ৮৪ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। গতকাল রোববার লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৪ হাজার ২০০ কোটি ৩৮ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল সাত লাখ ১০ হাজার ২৭৮ কোটি সাত লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৪০টির, কমেছে ৪২টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১২টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪৬ কোটি এক লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—ওরিয়ন ইনফিউশনের ৪৪ কোটি ২০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৩৩ কোটি ১১ লাখ টাকা, খান ব্রাদার্সের ৩০ কোটি ৩৩ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ১৭ কোটি ৪২ লাখ টাকা এবং রবি আজিয়াটার ১৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে রহিমা ফুডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।
অপরদিকে, সিএসইতে এদিন লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআইয়ের উত্থান হয় ১৪৮ দশমিক ৭৭ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় ১৫ হাজার ৫০০ দশমিক শূন্য চার পয়েন্টে। এদিন সিএসই৫০ সূচক ৯ দশমিক শূন্য তিন পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৯৫ দশমিক ৭৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৪১ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৩ হাজার ৯৪৯ দশমিক ৮৫ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৭৬ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৯ হাজার ৪৯৮ দশমিক ৬১ পয়েন্টে। এ ছাড়া সিএসআই সূচক পাঁচ দশমিক শূন্য সাত পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৯২৭ দশমিক ২৭ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। গতকাল রোববার লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। আজ সিএসইতে মূলধন দাঁড়িয়েছে ৯ লাখ ১৪ হাজার ৩০৬ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ৯ লাখ ১০ হাজার ৪৪ কোটি ৫০ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৪৪টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৩টির।
এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৬৩ লাখ টাকা, আল-আরাফাহ্ ব্যাংকের দুই কোটি ৭৪ লাখ টাকা, সায়হাম কর্টনের এক কোটি ৯২ লাখ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪৭ লাখ টাকা, সী পার্ল বিচের ৩৬ লাখ টাকা ও লাভেলো আইসক্রিমের ৩৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে বারাকা পাওয়ারের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সিঅ্যান্ডএ টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক