সূচক পতনের ৭০ মিনিটে লেনদেন ৩৩৭ কোটি টাকা
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) শুরুর প্রথম এক ঘণ্টা ১০ মিনিটে, অর্থাৎ বেলা ১১টা ১০ মিনিটে লেনদেন হয়েছে ৩৩৭ কোটি সাত লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৭৭ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে চলে আসে। লেনদেন শুরুর প্রথম মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১০ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে আসে। লেনদেন শুরুর প্রথম ৭০ মিনিটে ডিএসইএক্স পতন হয় ৯৬ দশমিক ৪৮ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৪৩৭ দশমিক ৫৬ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক ১২ দশমিক শূন্য তিন পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৮৭ দশমিক ৬৮ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৪৪ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৯০ দশমিক ৮৬ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৪টির, কমেছে ২৯৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা সিটি ব্যাংকের ৩২ কোটি দুই লাখ টাকা, রবি আজিয়াটার ১১ কোটি ২৯ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ২২ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১০ কোটি ৫৯ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১০ কোটি ২৪ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংকের ৯ কোটি ৩০ লাখ টাকা, খান ব্রাদার্সের আট কোটি ৬৩ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের আট কোটি ৪২ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোটের সাত কোটি ৬০ লাখ টাকা এবং আইএফআইসি ব্যাংকের ছয় কোটি ৮৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক