সূচক উত্থানের ৭০ মিনিটে লেনদেন ১৪৮ কোটি টাকা
প্রধান সূচকের পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) শুরুর প্রথম এক ঘণ্টা ১০ মিনিটে, অর্থাৎ বেলা ১১টা ১০ মিনিটে লেনদেন হয়েছে ১৪৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১৪ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৫ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর ৭০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় তিন দশমিক ৩৭ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২৯৫ দশমিক ৫৭ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক দুই দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৫ দশমিক ১৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৩২ দশমিক ৪৩ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৩৭টির ও অপরিবর্তিত রয়েছে ৮৭টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা লাভেলো আইসক্রিমের ১০ কোটি ৭৭ লাখ টাকা, সী পাল বিচের সাত কোটি ৯৮ লাখ টাকা, সিটি ব্যাংকের ছয় কোটি ৭৮ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের পাঁচ কোটি ৫১ লাখ টাকা, রবি আজিয়াটার পাঁচ কোটি ১৭ লাখ টাকা, খান ব্রাদার্সের চার কোটি ৯১ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের চার কোটি চার লাখ টাকা, ইনটেকের তিন কোটি ৭৬ লাখ টাকা, লাফার্জহোলসিমের তিন কোটি ৫৮ লাখ টাকা এবং এবং বারাকা পতেঙ্গা পাওয়ারের দুই কোটি ৯৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক