তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে প্রাণের
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান প্রাণের (এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড) চলতি অর্থবছরের (২০২৫-২০২৬) তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা কমেছে দুই দশমিক ৯২ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা ৩৩ পয়সা। আগের অর্থবছরের (২০২৪-২০২৫) একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি মুনাফা ছিল এক টাকা ৩৭ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা কমেছে চার পয়সা বা দুই দশমিক ৯২ শতাংশ।
চলতি অর্থবছরের ৯ মাস বা তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে চার টাকা ৭৪ পয়সা। আগের আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল চার টাকা ৯৩ পয়সা। আলোচিত তিন প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৩৫ টাকা ৯১ পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ১৬ টাকা ৩৯ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯৪ টাকা ৫০ পয়সা।

নিজস্ব প্রতিবেদক