৭৭ শতাংশ লভ্যাংশ দেবে ইবনে সিনা
দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
জানা যায়, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ২০২৫-২৬ অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৫ টাকা ৪৩ পয়সা। ওই অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৩৭ টাকা ৯৫ পয়সা। গত ৩০ জুন সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪৪ দশমিক ৫৬ টাকা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৩ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ অক্টোবর।

নিজস্ব প্রতিবেদক