লভ্যাংশ দেবে ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
ডিএসই জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ১৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ১৭ টাকা ৩৬ পয়সা। শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে এক টাকা ২৬ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ৬ আগস্ট, বেলা ১২টায়। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী জুন মাস।

নিজস্ব প্রতিবেদক