লভ্যাংশ দেবে না এনআরবি ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এনআরবি ব্যাংক ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত হয়েছে।
আজ রোববার (৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
ডিএসই জানায়, সর্বশেষ বছরে (২০২৫ সাল) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২০ পয়সা। আলোচ্য বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ১২ টাকা ৮৯ পয়সা। সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৩ টাকা ৯৯ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা হাইব্রিড সিস্টেমে গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট বেলা ১১টায়। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ জুন।
অপরদিকে, চলতি বছরের (২০২৬) প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১২ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি মুনাফা ছিল ছয় পয়সা। আলোচিত প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ছয় টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল এক টাকা ৪৯ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ছয় পয়সা।

নিজস্ব প্রতিবেদক