৪০ মিনিটে লেনদেন ১৭৩ কোটি টাকা
সপ্তাহের চতুর্থ কমদিবস আজ বুধবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ৪০ মিনিটে বা বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইতে ১৭৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৯ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ২৭ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি কমে আসে। আজ লেনদেন শুরুর ৪০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৪ দশমিক ৯৮ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২৮২ দশমিক ২১ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক পাঁচ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৫ দশমিক ৬৫ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক দুই দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৯ দশমিক ২৭ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৫টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৩টি কোম্পানির শেয়ার দর। এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা মুন্নু সিরামিকের ১৯ কোটি ২২ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১২ কোটি ৭৭ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১২ কোটি ৫২ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার সাত কোটি ৬০ লাখ টাকা, টেকনো ড্রাগসের ছয় কোটি ৯৩ লাখ টাকা এবং মীর আকতার হোসেনের পাঁচ কোটি তিন লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক