৩২ শতাংশ লভ্যাংশ দেবে স্কয়ার টেক্সটাইল
স্কয়ার টেক্সটাইলের লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইল সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, স্কয়ার টেক্সটাইলে ২০২৫-২৬ অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে চার টাকা ৫০ পয়সা। ওই অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে আট টাকা ৭১ পয়সা। গত ৩০ জুন সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৭ টাকা ১৬ পয়সা। ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর।

নিজস্ব প্রতিবেদক