৩০ মিনিটে লেনদেন ১৬৮ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন চলছে আজ বৃহস্পতিবার (১৪ মে)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে বা সকাল ১০টা ৩০ মিনিটে ডিএসইতে ১৬৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া ৭৩ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৫ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ১৮ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান আরও বাড়ে। আজ লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৯ দশমিক ৮২ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২৭৩ দশমিক ২৫ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক ছয় দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭২ দশমিক শূন্য আট পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক তিন দশমিক শূন্য ছয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৯৩ দশমিক ৭৭ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭৫টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা শাইনপুকুর সিরামিকের ১১ কোটি ১৯ লাখ টাকা, ভিএফএস থ্রেডের আট কোটি ৩৩ লাখ টাকা, এমএল ডায়িংয়ের পাঁচ কোটি ৩৬ লাখ টাকা, সোনার বাংলা ইন্স্যুরেন্সের চার কোটি ৯৩ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের চার কোটি ৪৪০ লাখ টাকা, বিবিএস কেবলসের চার কোটি ২৯ লাখ টাকা, ডমিনেজ স্টিলের চার কোটি ২৪ লাখ টাকা, আমার ফিডের চার কোটি ২৩ লাখ টাকা, ইস্টল্যান্ডের চার কোটি ৯ লাখ টাকা এবং মেঘনা ইন্স্যুরেন্সের তিন কোটি ৮২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক