আল-আরাফাহ ব্যাংকের মুনাফা বেড়েছে ২৫০ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চলতি বছরের (২০২৬) প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে ২৫০ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ রোববার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
জানা যায়, চলতি বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৪ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১০ পয়সা বা ২৫০ শতাংশ।
আলোচিত প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ৮৭ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ১৯ পয়সা।

নিজস্ব প্রতিবেদক