টানা ৭ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছে পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) জানায়, আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত পুঁজিবাজারের সব ধরনের দাপ্তরিক ও লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। অপরদিক ঈদের ছুটির আগের দুইদিন আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) দুই স্টক এক্সচেঞ্জের অফিস ও লেনদেন কার্যক্রম চালু থাকবে।
এ প্রসঙ্গে ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, ঈদ কেন্দ্রিক ব্যাংক ছুটির সঙ্গে সমন্বয় এবং ঈদের আগে বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচা ও ক্যাশ সুবিধা নিশ্চিত করতেই ছুটির আগের শনিবার পুঁজিবাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরেরদিন রোববার লেনদেন হবে। সোমবার থেকে টানা সাতদিন ঈদের ছুটি ডিএসইর অফিস ও লেনদেন কার্যক্রম থাকবে। তবে ছুটি শেষে আগামী ১ জুন থেকে আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জে শুরু হবে অফিস এবং লেনদেন কার্যক্রম।
একই প্রসঙ্গে সিএসইর জনসংযোগ কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, ঈদের আগে শেয়ার কেনাবেচা সুবিধায় আগামী শনিবার পুঁজিবাজার খোলা থাকবে। পরদিন রোববারও লেনদেন হবে। এরপরে সোমবার থেকে টানা সাতদিন ঈদের ছুটি থাকবে।

নিজস্ব প্রতিবেদক