৩০ মিনিটে লেনদেন ২৩৬ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন চলছে আজ বুধবার (৩ জুন)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট বা সকাল ১০টা ৩০ মিনিটে ডিএসইতে ২৩৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া ৮০ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। আজ লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৪৪ দশমিক ৪০ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪৫০ দশমিক ৬০ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক ১৩ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৭ দশমিক ২১ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক সাত দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৩ দশমিক ৫৯ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩০৪টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা একমি পেস্টিসাইডসের ১১ কোটি ৪৮ লাখ টাকা, সোনারগাঁ টেক্সটাইলের আট কোটি ২৩ লাখ টাকা, সিটি ব্যাংকের ছয় কোটি ৮০ লাখ টাকা, বিডি থাই ফুডের পাঁচ কোটি ২৫ লাখ টাকা এবং জেনেক্স ইনফোসিসের পাঁচ কোটি ২০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক