৩২ মিনিটে লেনদেন ২৪২ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানে লেনদেন চলছে আজ বুধবার (১০ জুন)। লেনদেন শুরুর প্রথম ৩২ মিনিট বা সকাল ১০টা ৩২ মিনিটে ডিএসইতে ২৪২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থানে হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থান চলে আসে। আজ লেনদেন শুরুর ৩২ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৭ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৫৫৬ দশমিক ৪৯ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক আট দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২০ দশমিক ৩৯ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১২ দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯২ দশমিক ২৫ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭২টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর। এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা এশিয়াটিক ল্যাবের ১৩ কোটি ৯ লাখ টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১০ কোটি ৮১ লাখ টাকা, পিপলস লিজিংয়ের ৯ কোটি ২৫ লাখ টাকা, আরডি ফুডের ৯ কোটি ১৫ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ছয় কোটি ৯৭ লাখ টাকা, সিমটেক্সের ছয় কোটি ১১ লাখ টাকা, এপেক্স স্পিনিংয়ের পাঁচ কোটি ৯৪ লাখ টাকা এবং এনসিসি ব্যাংকের পাঁচ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক