সূচক উত্থানে, ৬৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৮ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৬৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গতকাল বুধবার তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ২৫৭ কোটি। এদিন লেনদেন বেড়ে এদিন ৬৫৫ কোটি টাকায় চলে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। এদিন লেনদেন শুরুর চার মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৯ পয়েন্ট। পরে সূচকটিতে পতনে চলে আসে। লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স কমেছে এক পয়েন্ট। সূচকটিতে পরে উত্থানে চলে আসে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ৩৮ দশমিক শূন্য সাত পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫৩২ দশমিক ১৪ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক আট দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১০১ দশমিক ১৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক সাত দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১০৬ দশমিক ৯০ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৬৫৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ২০ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৯২ হাজার ৩৭৩ কোটি ২৬ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৮৯ হাজার ১১৬ কোটি ১৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৬২টির, কমেছে ৮০টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংকের ২৪ কোটি ১৬ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ২৩ কোটি ৩১ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ২১ কোটি ১০ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২০ কোটি ৪৬ লাখ টাকা, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১৯ কোটি ১৩ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১৭ কোটি ২৪ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৫ কোটি ৩৮ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ১৪ কোটি ৯ লাখ টাকা এবং এনভয় টেক্সটাইলের ১৩ কোটি তিন লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৫৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক