৭৫ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ রোববার (২১ জুন) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২১ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৭৫ দশমিক ২৫ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে এদিন হাজার কোটি টাকার ঘরে নেমে চলে এসেছে। গত বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থান চলে আসে। লেনদেন শুরুর ১৩ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৪৭ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান কমে আসে। এদিন লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৯ পয়েন্ট। পরে সূচকটির পতনে ফিরে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ২১ দশমিক ৪৮ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৬৩৯ দশমিক ৮৯ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক এক দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১৪৮ দশমিক ৬৫ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক দুই দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১৪৫ দশমিক ৫৩ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার দুই কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। যেখানে গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ১৯৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯২ হাজার ৮৫৩ কোটি ৯২ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৯৩ হাজার ৪৪০ কোটি ৮০ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ২৯৮টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৫০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্টের ৩৯ কোটি ৭১ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ৩৫ কোটি ৫৯ লাখ টাকা, রবি আজিয়াটার ২৭ কোটি ৩৬ লাখ টাকা, এনসিসি ব্যাংকের ২২ কোটি ১৬ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৯ কোটি ৪৫ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৭ কোটি ৯২ লাখ টাকা, সিমটেক্সের ১৭ কোটি ৬৪ লাখ টাকা, বিডি থাইয়ের ১৬ কোটি ৩৫ লাখ টাকা এবং কেডিএস এক্সেসরিজের ১৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে মেঘনা পেটের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৮৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে সাত দশমিক ৬২ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক