লভ্যাংশ দেবে চার্টার্ড লাইফ
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স গত ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছর শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য চার শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ দেওয়ার এ সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার (২৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
ডিএসই জানায়, সর্বশেষ বছরে (২০২৫ সাল) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৭ পয়সা। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ১১ টাকা ৪৪ পয়সা। এসময় শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে এক টাকা ৬৮ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গুলশানের শুটিং ক্লাবে অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট, সকাল ১০ টায়। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জুলাই।

নিজস্ব প্রতিবেদক