শেয়ারপ্রতি আয় কমেছে সেনা ইন্স্যুরেন্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সেনা ইন্স্যুরেন্স কোম্পানি চলতি বছরের (২০২৬) দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ার প্রতি আয় কমেছে। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ৫৫ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি আয় ছিল এক টাকা ৫৭ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে ২ পয়সা।
চলতি বছরের দুই প্রান্তিকের (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে তিন টাকা ৩৯ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি আয় ছিল তিন টাকা ৪৭ পয়সা। আলোচিত এই দুই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৬ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল চার টাকা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ৪৩ পয়সা।

নিজস্ব প্রতিবেদক