লেনদেনসহ ডিএসইতে বাড়ল সূচকও
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৫ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। গতকাল রোববারের (২৬ জুলাই) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ২২৯ কোটি টাকা। লেনদেন বেড়ে এদিন ৮৭২ কোটি টাকায় চলে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ২৮ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৫৩ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৫০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৪২ পয়েন্ট। পরে সূচকটির উত্থান গতি বাড়ে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ৫৫ দশমিক ৪০ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৮৩৯ দশমিক ৭৭ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ২০১ দশমিক ৫৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১১ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৮৮ দশমিক ৫৮ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৮৭২ কোটি আট লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল রোববার লেনদেন হয়েছিল ৭৮০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় সাত লাখ দুই হাজার ১১৯ কোটি ৭২ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৯৮ হাজার ৮৯০ কোটি ৭২ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৯৯টির, কমেছে ৫৩টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট নিটিংয়ের শেয়ার। কোম্পানিটির ৩১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্সের ১৯ কোটি ৫৭ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৮ কোটি ১৯ লাখ টাকা, এমএল ডায়িংয়ের ১৮ কোটি ১২ লাখ টাকা, ড্রাগন সোয়েটারের ১৬ কোটি ৮৪ লাখ টাকা, আইটিসির ১৫ কোটি ৮৮ লাখ টাকা এবং স্কয়ার ফার্মার ১৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে তিন দশমিক ২৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক