জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লোগো
উৎপাদন বাড়ানোসহ প্রয়োজনীয় স্থাপনা নির্মাণে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০২ শতক জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এ জমি কিনতে লাগবে দুই কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী মৌজায় জমি কেনার অনুমোদন দেওয়া হয়। জামান মিয়া এবং মো. মনিরুজ্জামান ভূঁইয়াসহ অন্যান্যদের কাছ থেকে জমিটি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নামে ক্রয় করা হবে। নিবন্ধন সংক্রান্ত ভ্যাট, কর ও অন্যান্য ব্যয় কোম্পানিই বহন করবে।

নিজস্ব প্রতিবেদক